Menu

উদয়ন ঘোষ সার্বিক লেখাজোখা পঞ্চম খণ্ড

Udayan Ghosh Sarbik Lekhajokha Pancham Khanda

Author: উদয়ন ঘোষ  

Publisher: কেতাব-ই  

Hardback ISBN: 978-81-981612-0-8

Publication Year: 2026

₹ 360 ₹ 450
20 %

বিবরণ

উদয়ন ঘোষের সার্বিক লেখাজোখা (খণ্ড ৫)-এর এই প্রকাশকালে এই কার্যক্রমটির দিকে ফিরে তাকানো যাক। সবকটি খণ্ড মিলিয়ে এযাবৎ সংকলিত হয়েছে দশটি উপন্যাস, একটি নভেলেট, একটি সাক্ষাৎকার, ছাব্বিশটি গল্প, দুটি নাটক ও দুটি প্রবন্ধ। খণ্ড ৫-এ রয়েছে ২টি উপন্যাস, 'খালাসিটোলায় আমি এক প্রডিগ্যাল খালাসি' ও 'মুকুলেশের মা যা হইবেন'। অধুনালুপ্ত এক পত্রিকায় প্রকাশিত 'ইতিহাসে স্বপনের ভূমিকা'-সহ ৯টি গল্প। তার মধ্যে ৪টি গল্প আছে, শান্তনু যেগুলির প্রোটাগনিস্ট। এছাড়াও আছে, 'ভীম কাহিনি', 'দাসদাসীর গল্প', 'মাতামহী স্নেহলতা' ও 'উদয়ন ঘোষের সন্ধানে চারটি চরিত্র'। এই খণ্ডের একটি উজ্জ্বল উদ্ধার উদয়ন ঘোষের করা ইউজিন ইওনেস্কোর নাটক 'দ্য লেসন'-এর বাংলা অ্যাডাপ্টেশন 'নীলিমা'। নান্দীকার নাট্য গোষ্ঠী এই নাটকের মঞ্চাভিনয় করেছিল। এছাড়া রয়েছে উদয়ন ঘোষ সম্পর্কে প্রয়াত গদ্যকার রবিশংকর বল-এর একটি লেখা। স্বপন পাণ্ডা 'সার্বিক লেখাজোখা' খণ্ড ৪-এর প্রকাশ অনুষ্ঠানে 'প্রথম উদয়ন ঘোষ স্মারক বক্তৃতা' দেন। সেটির মার্জিত ও লিখিত রূপ এই খণ্ডের পরিশিষ্টে সংযোজিত হল। 'খালাসিটোলার আমি এক...' উপন্যাসটির শেষে সংযোজিত হল এই লেখাটি সংক্রান্ত ৫টি চিঠি।
Page No: 298
Size: Demy