বিবরণ
বাংলার ইতিহাসের এক ভয়াবহ অথচ বিস্মৃত অধ্যায়কে কেন্দ্র করে লেখা এই বই। বাংলায় বর্গি আক্রমণের নিষ্ঠুরতা, আতঙ্ক আর সাধারণ মানুষের অসহায় জীবনযাপন এখানে উঠে এসেছে জীবন্ত ভাষায়। লুট, অগ্নিসংযোগ ও নিরন্তর মৃত্যুভয়ের মধ্যেও মানুষের বেঁচে থাকার লড়াই, সম্পর্কের টানাপোড়েন এবং প্রতিরোধের ক্ষীণ স্বপ্ন এই কাহিনিকে দিয়েছে গভীর মানবিক মাত্রা। ইতিহাস ও সাহিত্যের মেলবন্ধনে রচিত এই গ্রন্থ পাঠককে নিয়ে যায় অস্থির এক সময়ের ভিতরে, যেখানে রাজরাজড়াদের পারস্পরিক কূটনৈতিক চাল ও ষড়যন্ত্রের যাঁতাকলে পড়ে বাংলার সাধারণ মানুষের প্রতিটি দিনই হয়ে উঠেছিল তমসাচ্ছন্ন। এককথায় এই বই বাংলার এক অন্ধকার সময়ের ইতিবৃত্ত।