বিবরণ
সময়ের আলোচিত ধারায় যখন মানুষ বিপন্নতার কারণ বহন করে, লোভে, আলস্যে, ঈর্ষায়, ক্ষমতায়-নিজেই শুধু থাকবে, কিন্তু অন্য বিশ্বাসী নয়। অন্যতর হয়ে বাঁচা, এটাই তো সভ্যতার বিবর্তনের মূল উদ্দেশ্য। আপাতদৃষ্টিতে যা রয়েছে তা ঠিক জায়গায় নেই। যতটা সম্ভব নীতিবাক্য ছাড়া মূল্যবোধ, মানুষের তার অর্জিত জীবনের স্বাধীনতা জরুরি। অচল এক অনুশাসন ও আনুগত্য জোরদার করে সমাজ ও রাষ্ট্র ক্ষমতায় থাকে। যেখানে মানুষের শূন্যতা পূরণ করে অমানুষ। দরকার পরিশ্রম, স্বাবলম্বী হবার শিক্ষায়তন। তার বাইরেও থাকবে ইন্দ্রিয়াতীত মানুষ, একটা অশান্তি ও অজানা ও অপ্রাপনীয় হাহাকার থাকবে। কিন্তু মতান্তর ও মতভেদ, তখন পথ ছেড়ে দেওয়া শাস্ত্রীয় রীতি। সূক্ষ্ম দর্শন মানুষের ভিত্তি। বর্বরতা নয়। ভাঙা সেতু, সময়ের সেতু, নির্মাণ হচ্ছে না আর। এই ভাঙা সময়, পীড়িত সময়ের মধ্যে, মনুষ্যত্বের সন্ধানী জীবনকথার মঞ্চায়ন হয়েছে এই গল্পগ্রন্থে।