Menu

গদ্য কোলাজ

Godyo Collage

Hardback ISBN: 978-93-47914-84-3

Publication Year: 2026

₹ 179 ₹ 275
35 %

বিবরণ

লেখক গল্পের ছলে কখনও বই-এর ইতিহাস বিবৃত করেছেন কখনও লাইব্রেরির। কখনও-বা ইতিহাসের সঙ্গে কল্পনার মিলমিশে বিবৃত করেছেন লিখন পদ্ধতির ইতিহাস, কাগজ তৈরির কথা। পাথরে খোদাই লিপি কিংবা মাটির ফলক থেকে ছাপানো বইয়ে উত্তীর্ণ হওয়ার ইতিহাস কেবল নয়, ইতিহাস নাড়াঘাঁটা করে বই আর লাইব্রেরির ধংসযজ্ঞের কথাও ফিরে পড়েছেন লেখক, এসেছে বইচোরের কথাও। এসেছে শিশুসাহিত্য আর মেয়েদের লেখার ধারাবাহিক যাত্রাপথের কথা। কখনও আবার ডুবুরির মতো ডুব দিয়ে 'দাম্ভিক' গালিবের নানা অজানা খুঁটিনাটি তুলে এনেছেন। অ্যানি এরনো, রবীন্দ্রনাথ, লালন নিয়ে স্বতন্ত্র নানা লেখার মালায় ঋদ্ধ এই বইয়ের দু-মলাটের অন্দরসজ্জা। আর সব কিছুর উপরে লেখকের সচেতন মন নারীদের অবমাননার দিকটি খুঁজে ফিরেছে প্রায় প্রতিটি লেখায়।
Page No: 144
Size: Demy