ইতিহাস যখন কাব্য
₹120
₹150
জন্ম ৫ আগস্ট ১৯৫০। শিক্ষকজীবন দীর্ঘ চার দশকের। তার মধ্যে পনেরো বছর কলকাতার হিন্দু স্কুলে। ১৯৮০-৯০ দশকের স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ছিল শীর্ষে। শিক্ষকতা জীবনে তিনি স্কুল পাঠ্য বই অনেক লিখেছেন। পরিণত বয়সে তিনি বিদ্যাসাগর চর্চায় মন দিলেন। প্রকাশিত হল 'বিষয়: বর্ণপরিচয়'। বর্তমান গ্রন্থটি তাঁর ইতিহাস প্রেমের দ্বিতীয় ফসল। এই বইতে ইতিহাসের নানা দিগন্তে পৌঁছনোর চেষ্টা করা হয়েছে। ইতিহাস দর্শনের ধারণা থেকে, বাংলার ইতিহাসের অন্তলীন কাহিনি আর আধুনিক যুগে নারীর ক্ষমতায়নের সুচিন্তিত ও সুবিস্তৃত আলোচনা করা হয়েছে। 'তথ্যসূত্র', 'কৃত্তিবাস' প্রভৃতি বিভিন্ন পত্রপত্রিকায় লেখার সুবাদে তাঁর নাম ইতিমধ্যেই পাঠক মহলে সুপরিচিত।