Menu
team

সুদীপ সরকার

প্রশাসনিক কাজের গুরুদায়িত্ব সামলে লেখালিখির চর্চা শুধুমাত্র মনের তাগিদে। ছোটো থেকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়লেও বাংলা সাহিত্যের প্রতি টান হ্রাস পায়নি কখনও। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করার পরেই রাজ্য সরকারের প্রশাসনিক চাকরিতে যোগদান। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালিখি করতে করতেই প্রথম বই প্রকাশ ২০২৪ সালে। এটি লেখকের তৃতীয় বই। বিবিধ অভিজ্ঞতার সম্ভার থেকেই উঠে আসে তাঁর গল্পের চরিত্রগুলি। সমাজ জীবনের মূল ধারার নির্যাস থেকে উঠে আসা তাঁর লেখা তাই পাঠকের মন ছুঁয়ে যায় অচিরেই।

সুদীপ সরকার-এর বইগুলি