Menu
team

রোহিত ঘরামি

জন্ম কলকাতার পেয়ারাবাগান বস্তি অঞ্চলে; বেড়ে ওঠা, অক্ষরজ্ঞান সেখানেই। পরিবারের প্রথম স্নাতক। ভাত জোটে চলচ্চিত্র-কর্মী রূপে; আদর জোটে গানবাজনা, থিয়েটার আর লেখালেখি করে। 'জীবনটা পরীক্ষাগার' এই ভাবনায় দীক্ষিত, তাই কোনো একটি বিষয়ে পড়ে থাকতে পারেন না। ফক্কা-পকেটের দিনগুলোয় প্রেমের বার্ষিকী উপহার দিতে গিয়ে গান লেখা শুরু; কবিতা, গল্প লেখালেখি আরও পরে। কর্মসূত্রে কয়েকটি চিত্রনাট্য লিখেছে। 'এখনও পিউপা' রোহিতের প্রথম বই।

রোহিত ঘরামি-এর বইগুলি