Menu
team

রিমিতা কর

রিমিতা কর-এর জন্ম জন্ম ৫ই মে কলকাতায়। শৈশবে মায়ের লেখালেখি দেখে বাংলা সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। বিজ্ঞানের ছাত্রী হয়েও তাই বাংলার প্রতি তাঁর আজন্মের টান রয়ে গেছে। বড়ো হওয়ার সাথে-সাথেই লেখালেখির প্রতি তাঁর আসক্তি বাড়তে থাকে। স্কুল কলেজের ম্যাগাজিনে গল্প প্রকাশিত হতে শুরু করে। এরপর দীর্ঘ সময় ধরে বহুল প্রচলিত পত্রপত্রিকায় তিনি নিয়মিত গল্প ও চিঠিপত্র লিখেছেন। একাধিক লিটিল ম্যাগাজিনের সাথে যুক্ত আছেন। অন্যদিকে সমাজ মাধ্যমে লেখালেখি করে তিনি পাঠক মহলে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর লেখা একাধিক ছোটো বড়ো গল্প ইউটিউব চ্যানেলে অডিয়ো রূপান্তর পেয়েছে। চারপাশের চেনা অচেনা মানুষদের চাওয়া-পাওয়া মূল্যবোধ জীবন যন্ত্রণা তাঁর কলমের আঁচড়ে গল্প হয়ে উঠেছে। তাঁর উপন্যাসের চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে ধরা দেয় পাঠকের চোখে। পাঠক তাদের হাসি কান্নায় সম্পৃক্ত হয়ে ওঠেন।

রিমিতা কর-এর বইগুলি