Menu
team

নির্মাল্য ঘরামী

লেখক নির্মাল্য ঘরামীর জন্ম দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবারে। চতুর্থ শ্রেণী অবধি গ্রামের স্কুলেই লেখাপড়া। এর পরে বাবার কর্মসূত্রে উত্তরবঙ্গে। সেখানেই কাটে যৌবন। উত্তরবঙ্গকে চেনেন নিজের স্থান হিসেবে। কল্যাণী গভঃ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। বর্তমানে ডরু বি সি এস (এক্সি) অফিসার। কর্মসূত্রে চষে ফেলেছেন পুরো পশ্চিমবঙ্গ। দেশ, বর্তমান, উত্তরবঙ্গ সংবাদে একাধিক ছোটোগল্প প্রকাশিত হয়েছে। প্রকাশ হয়েছে ছোটোগল্পের দুটি সংকলন-সুবর্ণরেখার উজানে ও সাত রঙের মানুষ এবং একটি উপন্যাস-সুবর্ণরেখা আজ নির্জন। বর্তমান বইটি একটি অন্য ধরনের ছোটোগল্পের সংকলন, যার সঙ্গে জুড়ে আছে কর্মসূত্রের অভিজ্ঞতা এবং অসম্ভব সম্ভাবনার হীরকদ্যুতি।

নির্মাল্য ঘরামী-এর বইগুলি