Menu
team

মঞ্জুলিকা রায়

মঞ্জুলিকা রায়। বর্তমানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে থাকেন। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও আশৈশব লিখতে ভালোবাসেন। বিয়ের আগে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় কিছুদিন চাকরি করলেও বিয়ের পর থেকে পুরোপুরি গৃহবধূর জীবন কাটাচ্ছেন। অনেক দিন ধরেই লেখালেখির সাথে যুক্ত। প্রথম প্রকাশিত রচনা ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রকাশিত 'পরিব্রাজক' পত্রিকায়, পত্রিকাটি ২০১৯ এর ঢাকা বইমেলায় প্রকাশিত হয়েছিল। তারপর থেকে অনেক অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য-'জলফড়িং', 'আঁধার রাতের নীরবতা', 'মাথামোটার দফতর', 'পুরাণ কথা পরাণ কথা', 'শনিবারের আসর শারদীয়া', 'ঋত্বিক শারদীয়া', 'লেখা পড়া', 'মলাট', 'অভিব্যক্তি নিউ জার্সি', 'উদ্ভাস' এবং আরও কিছু পত্রিকায়।

মঞ্জুলিকা রায়-এর বইগুলি